News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াইয়ে মৃত ৭, আহত কমপক্ষে ১৬ জন
Image

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াইয়ে মৃত ৭, আহত কমপক্ষে ১৬ জন

কোয়েটা, ১২ ডিসেম্বর (হি.স.): আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৭ জন। মৃতদের মধ্যে ৭ জনই পাকিস্তানি নাগরিক ও আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। এছাড়াও আফগানিস্তানের দিকে একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন। রবিবার পাকিস্তানের বালুচিস্তানের চমন জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার দাবি, এই হামলায় আফগান বাহিনীর তরফে কামান এবং মর্টার-সহ অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষার জন্য পাকিস্তানের তরফেও পাল্টা হামলা করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের ৭ জন নাগরিক মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। তাঁদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান দাবি করেছে, প্রত্যাঘাতে আফগানিস্তানের একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু মানুষ পাকিস্তান সীমান্তের ওপার থেকে লালা মোহাম্মদের সীমান্ত গ্রামের কাছে বেড়াজাল কাঁটার চেষ্টা করে, তারপরই পাকিস্তান ও আফগান সেনার মধ্যে গোলাগুলি শুরু হয়। এর ফলে চমন সীমান্ত ক্রসিংয়ে বন্ধুত্বের গেটটি বন্ধ হয়ে যায়। পরে আবার সীমান্ত খুলে দেওয়া হয়।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top