News Flash

Image

একই রাতে তিনটি দোকানে দুঃসাহ‌সিক চু‌রি করিমগঞ্জের বাজারিছড়ায়

বাজারিছড়া (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : ‌করিমগঞ্জ জেলার লোয়াইর‌পোয়া ব্ল‌কের অধীন বাজা‌রিছড়ায় একই রা‌তে তিন‌-তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠা‌নে দুঃসাহ‌সিক চু‌রির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের ম‌ধ্যে।

জানা গে‌ছে, শুক্রবার গ‌ভীর রাতে বাজারিছড়ার কালাছড়াস্থিত সুরুচি ট্রেডার্স, বিক্রম সিংহের স্টেশনারি দোকান ও লা‌গোয়া রাজু চ‌ন্দের হোটেলে চোরের দল হানা দি‌য়ে নগদ টাকা সহ একটি ডিভিআর বক্স এবং দোকানগুলির বেশ কিছু সামগ্রী নি‌য়ে গেছে। আজ শনিবার সকালে বিষয়‌টি নজ‌রে প‌ড়ে দোকানদার‌দের।

এদিন সকা‌লে তাঁরা দোকান খুলে হতভম্ব হ‌য়ে প‌ড়েন। চো‌রেরা সুরুচি ট্রেডার্সের পেছনে টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে সিসি টিভির ডিভিআর বক্স খুলে নেয়। প‌রে চো‌রের দল দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে খুচরো টাকা হাতিয়ে নিয়েছে।

এদিকে বিক্রম সিংহের স্টেশনারি দোকান থেকে একইভাবে নগদ টাকা সহ দোকানের প্রায় চার হাজার টাকার সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরেরা। সেই সঙ্গে পার্শ্ববর্তী রাজু চন্দের হোটেল ঢুকে তাঁর ক্যাশবাক্স থেকেও নগদ ২৬০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ঘটনাগুলি বাজারিছড়া থানায় জানালে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তিনটি চু‌রি যাওয়া দোকনের প্রাথমিক তদন্ত শুরু করে। বর্তমা‌নে সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে এ কাণ্ডে জড়িতদের আটক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধ‌রে বৃহত্তর বাজারিছড়ায় এভাবে একা‌ধিক দোকান এবং জনগ‌ণের বা‌ড়ি‌তে চুরিকাণ্ড সংগঠিত হলেও আজ পর্যন্চ একটি ঘটনার কিনারা করা বা চোরদের হদিশ বের করতে ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ। এতে পু‌লি‌শের ভূ‌মিকায় ক্ষো‌ভে ফুঁস‌ছেন স্থানীয়রা। এবারও শীতের মরশুম শুরু হ‌তেই চোরদের দাপট মাথাচাড়া দি‌য়ে ওঠায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। রা‌তে পু‌লি‌শি টহল না থাকায় এমন হ‌চ্ছে ব‌লে অভি‌যোগ স্থানীয়‌দের। সমস্যাথ নিরস‌নে এলাকার ভুক্তভোগীরা গোটা এলাকায় প্রতি রা‌তে পু‌লি‌শি টহল জোরদার কর‌তে পু‌লিশ সুপার পদ্মনাভ বরুয়ার আশু হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top