News Flash

  • Home
  • দেশ
  • সচেতনতা বৃদ্ধিতে যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন : রাষ্ট্রপতি
Image

সচেতনতা বৃদ্ধিতে যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): মানবাধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষ্যে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেছেন রাষ্ট্রপতি। এ বছর মানবাধিকার দিবসের থিম হল-সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠা।

রাষ্ট্রপতি এদিন নিজের ভাষণে বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশন স্থাপনাকাল থেকেই উল্লেখযোগ্য কাজ করে চলেছে। রাষ্ট্রপতি বলেছেন, কোভিড অতিমারীর সময় উল্লেখযোগ্য কাজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তিনি বলেন, কমিশন মানবাধিকার রক্ষার পাশাপাশি প্রশংসনীয় কাজ করেছে। মানবাধিকারের জন্য বিভিন্ন বৈশ্বিক ফোরামেও অংশগ্রহণ করেছে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত গর্বিত যে জাতীয় মানবাধিকারের কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, চ্যালেঞ্জগুলি বিশাল এবং মানবাধিকারের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে বাধ্য করছে, তাই বিশ্বকে এখন ন্যায়বিচারের পরিবেশগত মাত্রা বিবেচনা করতে হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top