News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ে মৃত্যু ৪ জনের ; শুধু চেন্নাইয়ে ভেঙেছে ৪০০ গাছ, ত্রাণ বন্টন করলেন স্ট্যালিন
Image

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ে মৃত্যু ৪ জনের ; শুধু চেন্নাইয়ে ভেঙেছে ৪০০ গাছ, ত্রাণ বন্টন করলেন স্ট্যালিন

চেন্নাই, ১০ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় মান্দোসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের নানা স্থানে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছ। চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে একটি বিশাল গাছ। আবার চেন্নাইয়ের এগমোর এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়েছে, যার ফলে পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে। এগমোর এলাকায় আরও বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। চেন্নাইয়ের টি নগর এলাকায় একটি দেওয়াল ধসে তিনটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ঘূর্ণিঝড় বিধস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মানুষজনের হাতে খাবার ও ত্রাণ সামগ্রী বন্টন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। কর্পোরেশনের কর্মীরা খুব ভালো কাজ করেছে। এই ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন ৪ জন। মারা গিয়েছে ৯৮টি গবাদিপশুও। ১৫১টি ঘরবাড়ি ও ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যান্য ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। চেন্নাইয়ে উপড়েছে ৪০০ গাছ।
এদিকে, প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর আরুম্বাক্কামের এমএমডিএ কলোনিতে জল জমে গিয়েছে। শনিবার সকালে এই কলোনির চারিদিকে ছিল শুরু জল আর জল! গ্রেটার চেন্নাই কর্পোরেশন জানিয়েছে, ঝড়ের সময় ৩ ঘন্টাযর মধ্যে ৬৫টি গাছ ভেঙে পড়ে। নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মান্দোস এখন নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার ভোরে আরএমসি চেন্নাই-এর ডিডিজিএম এস বালাচন্দ্রন বলেছেন, ঘূর্ণিঝড় মান্দোস উপকূল অতিক্রম করেছে ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ও শক্তি হারিয়েছে।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top