News Flash

  • Home
  • বিদেশ
  • জর্জিয়ায় জয়, মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা
Image

জর্জিয়ায় জয়, মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি.স.) : জর্জিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক। এই জয়ের মাধ্যমে মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা।

এই জয়ের ফলে কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন করা সহজ হয়ে যাবে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। আগে থেকেই ডেমোক্র্যাটরা সিনেটে বেশি সংখ্যক আসন পেয়েছে। তবে জর্জিয়ায় জয়ে বাড়তি একটি আসন পাচ্ছে বাইডেনের দল।

মার্কিন সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এরমধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে মোট ৫১টি আসন। রিপাবলিকানদের হাতে ৪৯টি। যদি নির্বাচনে উভয় দল সমান সংখ্যক আসন পেত, তাহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি ভোট দিয়ে যেকোনো পক্ষকে জিতিয়ে দিতে পারতেন। তবে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কমলা হ্যারিসকে সেই কাজটি আর করতে হয়নি।সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে সহজেই ফেডারেল বিচারপতির মনোনয়নের বিষয়টি অনুমোদন করতে পারবে ডেমোক্র্যাটরা।-

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top