News Flash

  • Home
  • বিদেশ
  • জর্জিয়ায় জয় পেল ডেমোক্র্যাটরা, শুভেচ্ছা জানালেন বাইডেন
Image

জর্জিয়ায় জয় পেল ডেমোক্র্যাটরা, শুভেচ্ছা জানালেন বাইডেন

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি. স.) : জর্জিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক। এই জয়ের মাধ্যমে মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা। এদিকে নির্বাচনে জয় পাওয়ার পর রাফায়েল ওয়ার্নক ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের ফোনালাপের একটি ছবি টুইটারে পোস্ট করেছে হোয়াইট হাউস।

টুইটারের ক্যাপশনে বলা হয়েছে, ‘জর্জিয়ার ভোটাররা আমাদের গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। তারা আল্ট্রা ম্যাগাবাদকে প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ: জনগণ একজন ভালো মানুষকে সিনেটে ফেরত পাঠিয়েছে। ’

মার্কিন সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এরমধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে মোট ৫১টি আসন। রিপাবলিকানদের হাতে ৪৯টি। যদি নির্বাচনে উভয় দল সমান সংখ্যক আসন পেত, তাহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি ভোট দিয়ে যেকোনো পক্ষকে জিতিয়ে দিতে পারতেন। তবে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কমলা হ্যারিসকে সেই কাজটি আর করতে হয়নি।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে সহজেই ফেডারেল বিচারপতির মনোনয়নের বিষয়টি অনুমোদন করতে পারবে ডেমোক্র্যাটরা।-

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top