News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ
Image

তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। মঙ্গলবার ভোররাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাকেতকে। মঙ্গলবার টুইটে এই কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।ডেরেকের দাবি, সোমবার রাতে নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন সাকেত গোখলে। জয়পুর বিমানবন্দরে পৌঁছতেই গুজরাত পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে টুইটে জানান ডেরেক। তিনি আরও জানান, গ্রেফতারের আগে সাকেতকে দু’মিনিটের জন্য ফোন কল করার সময় দিয়েছিল পুলিশ। তারপরই সাকেতের সমস্ত জিনিসপত্র এবং ফোন নিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

তাঁর অভিযোগ, গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে মুখ খুলেছিলেন সাকেত। এ ব্যাপারে আহমেদাবাদ সাইবার সেলে একটি অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন ডেরেক।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top