News Flash

Image

করিমগঞ্জে সরকারি কার্যালয়ে চুরি, চাঞ্চল্য

করিমগঞ্জ (অসম) ৫ ডিসেম্বর (হি.স.) : রবিবার রাতে করিমগঞ্জ শহরে অবস্থিত স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া অফিসে দুঃসাহসীক চুরির কান্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে । সোমবার সকালে কার্যালয়ে কর্মীরা এসে চুরির বিষয়টি দেখতে পান ।

জানা গেছে যে, শনিবার দিন কার্যালয় বন্ধ করার সময় কর্মীরা যথারীতি কার্যালয়ের দরজা তালা দিয়ে চলে যান। রবিবার সাপ্তাহিক ছুটি থাকার পর আজ সোমবার সকালে কার্যালয়ে কর্মীরা এসেই দেখতে পান কার্যালয়ের দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে কর্মীরা দেখতে পান মনিটর সহ সিপিইউ, কি-প্যাড, ইউপিএস সহ কম্পিউটারের অন্যান্য সামগ্রী নেই । তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি চিফ মেডিক্যাল এণ্ড হেলথ অফিসার (সিডি) ডা: রঞ্জিত বৈদ্যকে জানান । এরপর তিনি তৎক্ষনাৎ কার্যালয়ে ছুঁটে এসে বিষয়টি অবগত হয়ে এমর্মে সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। দুঃসাহসিক চুরি কান্ডের ঘটনায় তদন্ত শুরু করেছেন করিমগঞ্জের সদর পুলিশ । কিন্তু সোমবার রাত্র অবধি কোন সাফল্য লাভ করতে পারেননি ।

প্রসঙ্গত সীমান্ত শহর করিমগঞ্জে এই চুরির ঘটনা নতুন কিছু নয় । প্রতিদিনই কোন কোন স্থানে চুরি কান্ড ঘটে গেলে এতে নিরুপায় পুলিশ ।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top