News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল মাঠে রেফারি নিয়ে অসন্তোষ দু’দলেই

ফুটবল মাঠে রেফারি নিয়ে অসন্তোষ দু’দলেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।।বুদ্ধ দেববর্মা নয়, ম্যাচের আসল সেরা রেফারি টিঙ্কু দে, খেলা শেষে ওই দাবি জানালেন এগিয়ে চলো সঙ্ঘের কোচ সুজিৎ হালদার। রেফারি নিয়ে প্রথমবারের মতো এদিন কিছুটা হলেও মুখ খুললেন ফরোয়ার্ড কোচ সুভাষ বসুও। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ’ প্রথম ডিভিশন লিগ ফুটবলের বন ম্যাচ রবিবার শেষ হয় অমিমাংসীতভাবে। তবে সবকিছুকে ছাপিয়ে এদিন আলোচ্য বিষয় ছিলো টিঙ্কু দে-‌র দুর্বল রেফারিং নিয়ে। কোনও রাগঢাক না রেখে খেলা শেষে অনেকটা উত্তেজিত কন্ঠেই এগিয়ে চলো কোচ বলেন, ক্লাবগুলো লাখ লাখ টাকা খরচ করে দল গড়েও ওই সব অযোগ্য রেফারিদের জন্য পিছিয়ে পড়তে হয়। সারা মাঠ ন্যায্য পেনাল্টি অনুভব করল অথচ হয়তোবা ‘‌চোখে কালো কাপড়’ পড়ে‌‌ থাকা রেফারি পেনাল্টির কারণটা দেখলেন না। এভাবে ফুটবল ম্যাচ হয় না। এজন্যই ক্লাবগুলো ভিন্ রাজ্য থেকে রেফারি আনার দাবি জানায়। আমরা জঘন্য রেফারির  শিকার হলাম। হতাশ দলের ম্যানেজার দীপক বনিকও। স্পষ্টভাবেই বলেন, “রেফারির জঘন্য চক্রান্তরে শিকার যদি আমরা না হতাম তাহলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতাম। রেফারিদের জঘন্য বাঁশি বাজানো ফুটবলারদের মনোবল ভেঙ্গে দেয়”। ‌প্রাধান্য নিয়ে খেলেও জয় না পাওয়ায় হতাশ ফরোয়ার্ড কোচ সুভাষ বসু। এর জন্য গোলকানা রোগকেই দায়ি করলেন তিনি। পাশাপাশি আগামীদিনে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দেন। রেফারি নিয়ে কখনও মুখ খুলেন না ফরোয়ার্ড কোচ। তারপরও এদিন বেলন, “বড় ম্যাচে এভাবে বাঁশি বাজানো যায় না। আরও শক্ত হাতে বাঁশি বাজানো উচিৎ”।‌ 

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top