News Flash

  • Home
  • খেলা
  • লীগের আগে নতুন করে দল গঠনে ব্যস্ত ফরোয়ার্ড
Image

লীগের আগে নতুন করে দল গঠনে ব্যস্ত ফরোয়ার্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। আসন্ন প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরুর আগে নতুনভাবে দল গঠনে ব্যস্ত ফরোয়ার্ড ক্লাব। এমনকি, ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশী ফুটবলার হাফিজকেও। তাঁর পরিবর্তে আনা হবে আরেকজন বিদেশী ফুটবলারকে। তবে নতুন বিদেশী ফুটবলার কে?‌ তা এখনও চূড়ান্ত হয়নি। শিল্ডের ফাইনালে পরাজয়ের কারন জানার জন্য সোমবার রাতে পর্যালোচনা বৈঠকে বসেন ফরোয়ার্ড ক্লাবের কর্তারা। কোচকে পাশে বসিয়ে হয় ওই বৈঠক। দলীয় ফুটবলারদের খেলায় অনেকটা স্বস্তি থাকলেও দুই বিদেশী ফুটবলারের খেলা নিয়ে অসন্তুষ্ট কর্তারা। বিশেষ করে এবারই প্রথম খেলতে আসা নবাগত হাফিজকে নিয়ে। দলের আক্রমণভাগের ওই ফুটবলারের গোলক্ষুধা কম, এমনই মনে করছেন কর্তারা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, লিগের আগেই ছেড়ে দেওয়া হবে হাফিজকে। ৪ ডিসেম্বর ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ড খেলবে এগিয়ে চলো সঙ্ঘের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ওই আসরের ম্যাচটি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এবছর দ্বিমুকুট জয়ের লক্ষ্যেই দল গড়েছিলো ফরোয়ার্ড ক্লাব। ফাইনালে দল খেলেছিলো চ্যাম্পিয়নের মেজাজেই। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় গেলো বারের মতো এবারও দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে।‌ আর ওই দু:‌খটা এখনও ভুলতে পারছেন না ফরোয়ার্ড কর্তা এবং সমর্থকরা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top