News Flash

  • Home
  • দিনের খবর
  • আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই: মোহন ভাগবত
Image

আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই: মোহন ভাগবত

প্রয়াগরাজ, ২৯ নভেম্বর (হি.স.) : প্রয়াগরাজে আরাধনা মহোৎসবে অংশ নিতে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত বলেন, আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের অস্তিত্ব নেই। মঙ্গলবার শহরের আলোপীবাগে স্বামী বাসুদেবানন্দ সরস্বতীর আশ্রমে আয়োজিত আরাধনা মহোৎসবের উদ্বোধন করেন সংঘ প্রধান। জ্যোতিষপীঠের ব্রহ্মলিন শঙ্করাচার্য ব্রহ্মানন্দ সরস্বতীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জ্যোতিষপীঠের ব্রহ্মলিন শঙ্করাচার্য ব্রহ্মানন্দ সরস্বতীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রণাম করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ভাগবত বলেন, আধ্যাত্মিকতা আমাদের মানবতার দিকে নিয়ে যায়। জীবনে আধ্যাত্মিকতা খুবই গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক উন্নতির মাধ্যমেই মানুষের উন্নতি ঘটতে পারে। আধ্যাত্মিকতা আমাদের সবাইকে সাথে নিয়ে যাওয়ার শক্তি দেয়। তাই আধ্যাত্মিকতা ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই।

অনুষ্ঠানের পর স্বামী বাসুদেবানন্দের সঙ্গে জ্যোতিষপীঠ বিতর্ক নিয়ে আলোচনা করেন তিনি। আলোপিবাগের শঙ্করাচার্য আশ্রমের রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ সরস্বতী স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পট্টাভিষেককে জ্যোতিষপীঠধীশ্বর বলে ভুল ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি শঙ্করাচার্য নন, তিনি কখনও হতে পারবেন না। তাঁর সন্নাস নেওয়ার অধিকারও নেই।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top