News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস ও আপ-কে শুধু ভোটের সময় দেখা যায়, নির্বাচন শেষ হতেই উধাও : জে পি নাড্ডা
Image

কংগ্রেস ও আপ-কে শুধু ভোটের সময় দেখা যায়, নির্বাচন শেষ হতেই উধাও : জে পি নাড্ডা

দাহোদ, ২৯ নভেম্বর (হি.স.) : কংগ্রেস ও আম আদমি পার্টিকে একযোগে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বললেন, কংগ্রেস ও আপ-কে শুধুমাত্র ভোটের সময় দেখা যায়, নির্বাচন শেষ হতেই উধাও হয়ে যায় এই দু”টি দল। মঙ্গলবার গুজরাটের দাহোদে একটি নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টিকে শুধুমাত্র নির্বাচনের সময় দেখা যায়, ভোট শেষ হতেই অদৃশ্য হয়ে যায়। বিজেপি সর্বদা মানুষের সেবা করে বলে মন্তব্য করেছেন তিনি।

নাড্ডা এদিন আরও বলেছেন,২০ বছর আগে এই এলাকায় জলের সমস্যা ছিল, স্কুল-কলেজ, স্বাস্থ্য পরিষেবার অভাব ছিল। কিন্তু বর্তমানে এই এলাকায় সবকিছু পাওয়া যায়। এটাই হল ভারতের বদলে যাওয়া ছবি… এই হল দাহোদের বদলে যাওয়া ছবি। নাড্ডা আরও বলেছেন, আমরা ২৫ হাজার কোটি টাকা খরচ করতে যাচ্ছি যাতে কৃষক ভাইরা তাদের ক্ষেত পর্যন্ত জল পেতে পারেন। এরই পাশাপাশি কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেজন্য মান্ডির উন্নয়নের কাজও করা হবে।

Releated Posts

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top