News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রদ্ধা খুনের মামলার তদন্তে সাফল্য দিল্লি পুলিশের, উদ্ধার টুকরো করার অস্ত্র
Image

শ্রদ্ধা খুনের মামলার তদন্তে সাফল্য দিল্লি পুলিশের, উদ্ধার টুকরো করার অস্ত্র

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে সাইকো প্রেমিক আফতাব পুনাওয়ালা যে অস্ত্র দিয়ে ৩৫টি টুকরো করেছিল, সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশ দাবি করল। জানা গিয়েছে, অস্ত্রটি দিল্লি পুলিশ উদ্ধার করেছে। তদন্ত এখনও চলছে। নৃশংস এই খুনের মামলায় শ্রদ্ধার বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাঁর জবানবন্দিও রেকর্ড করেছে পুলিশ। সূত্রের খবর, শ্রদ্ধার আঙুলের আংটিও পুলিশ উদ্ধার করেছে। লিভ-ইন পার্টনারের ওই আংটি আফতাব আবার তার অপর এক প্রেমিকাকে দিয়েছিল।

এই নৃশংস খুনের মামলার তদন্তে গত শুক্রবার থেকে নয়া মোড় নিয়েছে। খবরে প্রকাশ, শ্রদ্ধাকে ৩৫টি টুকরো করার জন্য আফতাব পাঁচটি ছুরি ব্যবহার করেছিল। ধারালো অস্ত্রগুলির সবকটিই পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা। ৩টি সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। তদন্ত যে পথে এগোচ্ছে তাতে পুলিশের বক্তব্য, শ্রদ্ধার দেহের টুকরো পরিকল্পনা মাফিকভাবেই জঙ্গলে ফেলে আসত আফতাব।
উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছে সাইকো কিলার আফতাব পুনাওয়ালা। দক্ষিণ দিল্লির মেহরোলির ফ্ল্যাটে খুন করার পর ৩৫টি টুকরো করে লাশ রেফ্রিজারেটরে রেখেছিল। তিন সপ্তাহ ধরে লাশের কাটা টুকরো ফ্রিজে রাখার পর জঙ্গলে গিয়ে সেই টুকরো ফেলে আসতে শুরু করে সে।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top