News Flash

Image

 বিশেষ বিমানে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী

শিলচর (অসম) , ২৮ নভেম্বর (হি.স.) : বহু প্রত্যাশিত অসম মন্ত্রীসভার কেবিনেট মিটিং-এ যোগ দিতে আজ রাত ১১-৫০ মিনিটে বিশেষ বিমানে শিলচর এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। কেবনিটে মিটিং এ যোগ দিতে রাজ্য মন্ত্রীসভার সকল সদস্য সহ রাজ্য সরকারের শীর্ষ আমলারা ইতিমধ্যে শিলচর এসে পৌঁছেছেন ।

আজ সোমবার রাত শিলচর আবর্ত ভবনে রাত্রি যাপন করে মঙ্গলবার সকাল দশটায় রাঙ্গিরখাড়িতে রাঙ্গিরখালের সীমানা দেওয়ালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । রাঙ্গিরখাড়ির অনুষ্ঠান শেষ করে কেবিনেট মিটিং -এ যোগ দিতে সেখান থেকে সরাসরি কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। দুপুর দুটা পর্যন্ত চলবে কেবিনেট মিটিং জেলাশাসকের কার্যালয়ের নতুন সভাকক্ষে। দুপুরের আহার শেষে নতুন সভাকক্ষে কেবিনেট মিটিং এর সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী শর্মা।

এরপর মুখ্যমন্ত্রী ডলু চা বাগান খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। রাতে শিলচর ইটখোলা বিজেপি কার্যালয়ে নৈশ আহার করবেন। মঙ্গলবারও শিলচরে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী । বুধবার সকালে মুখ্যমন্ত্রী গুয়াহাটি চলে যাবেন বলে জানা গিয়েছে ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top