News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে কমিউনিটি হল নির্মাণ হচ্ছে
Image

মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে কমিউনিটি হল নির্মাণ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ প্রতিশ্রুতি মোতাবেক মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়া হচ্ছে৷ ডিসেম্বর মাসের মধ্যে কমিউনিটি হলটি উন্মুক্ত করে দেওয়ার প্রচেষ্টা চলছে৷ পরিদর্শন শেষে জানান বিধায়িকা  কল্যাণী রায়৷  বিগত বাম আমলে এলাকাবাসীরা একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য বহুবার আবেদন জানিয়েছিল বাম নেতাদের কাছে৷ কিন্তু ওই সময়ে এলাকাবাসীরা কমিউনিটি হল পায়নি৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এলাকাবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে মোহড়ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পাশে ২৯৪ আসন বিশিষ্ট কমিউনিটি হল নির্মাণ কাজ প্রায় শেষের পথে৷ সোমবার কমিউনিটি হল নির্মাণের কাজ কতটা এগিয়েছে  তা দেখতে পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী রায়৷  তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে এই কমিউনিটি হল  নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করা হলেও তা অব্যয়িত ছিল৷ বিগত সরকারের আমলে প্রকল্পের কাজ থমকে গিয়েছিল৷ সঠিক সিদ্ধান্ত  না নেওয়ার ফলে   আটকে গিয়েছিল ২০  লক্ষ  টাকার কাজ৷ বর্তমান সরকারের সিদ্ধান্ত ক্রমে এই কমিউনিটি  নির্মাণ করা হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ৭৩ লক্ষ টাকা৷ অত্যাধুনিক হল নির্মাণ করতে হলে বিধায়িকা উন্নয়ন তহবিল থেকে বাকী অর্থ প্রদান করা হবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়৷ ডিসেম্বর মাসের মধ্যে কমিউনিটি হলটি উন্মুক্ত করে দেওয়ার  প্রচেষ্টা চলছে বলে জানান তিনি৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top