News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলাভিত্তিক লাভার্থী সম্মেলন দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে ঃ শ্রমমন্ত্রী
Image

ঊনকোটি জেলাভিত্তিক লাভার্থী সম্মেলন দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে ঃ শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ এই কাজ সরকার স্বচ্ছতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে করছে৷ দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে৷ আজ কুমারঘাটের মানসী মিলনায়তনে ঊনকোটি জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন৷ লাভার্থী সম্মেলনে জেলার উপকৃত সুুবিধাভোগীগণ অংশ নেন৷ সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকের কল্যাণ ও ক’ষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছে৷ রাজ্যে এসমস্ত প্রকল্পের সুুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্য সরকারও কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত ও রপ্তানীর সুুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ কৃষকদের কাছ থেকে ন্যনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে৷ তিনি বলেন, গ্রামীন মহিলাদের স্বনির্ভর করে তুলতেও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ স্বসহায়ক দলের মাধ্যমে মহিলা সদস্যাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করে তাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে৷
অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সুুবিধা পেয়ে যারা উপকৃত হয়েছেন তাদেরকে নিয়েই এই লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এধরণের সম্মেলন রাজ্যে এই প্রথম হচ্ছে৷ তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ও পরিষেবা গরীব মানুষের জন্য৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন রেবা দাস৷ সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল কুমার দাস৷ স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক দীপকলাল সাহা৷ উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার৷ কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস, সমাজসেবী কার্তিক দাস প্রমুখ৷ জেলা প্রশাসন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তর আয়োজিত জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনে বিভিন্ন দপ্তর থেকে ২০টি স্টল খুলে মানুষকে পরিষেবা প্রদান করা হয়৷ অতিথিগণ স্টলগুলি পরিদর্শন করেন৷ সম্মেলনে লাভার্থীদের সাথে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস মতবিনিময় করেন৷

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top