News Flash

  • Home
  • খেলা
  • অন্ধ্রপ্রদেশে হ্যান্ডবল, রওনা হলো রাজ্যদল
Image

অন্ধ্রপ্রদেশে হ্যান্ডবল, রওনা হলো রাজ্যদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। ভালো খেলার প্রত্যাশা নিয়ে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওযানা হলো ত্রিপুরা দল। ওই রাজ্যে হবে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। তাতে অংশ নেবে ত্রিপুরা দল। ২৬-‌ ৩০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের নয়ডালে ৫১ তম সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল বুধবার সকালের ট্রেণে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাজ্যদলকে অগ্রিম শুভেচ্ছা জানাতে এদিন সকালে বাধারঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন মজুমদার। তিনি বলেন,”রাজ্যের সেরাদের বাছাই করে গড়া হয়েছে দল। আশাকরি হতাশ করবে না। বিপক্ষ দলগুলোকে কড়া চ্যালেঞ্জ ছুনে দেবেই”।‌ জাতীয় সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দলের বাছাইকৃত খেলোয়াররা হলো: সাগরিকা আচার্য, লিপি বেগম, ওমা রানী দাস, প্রিয়া দেব, অনুরূপা সূত্রধর, রেশমি সাহা, অনুষ্কা মালাকার, সুস্মিতা দেবনাথ, মাধবী দেবনাথ, অস্মিতা দেবনাথ, আবান্তিকা ভৌমিক, রিয়া শর্মা। কোচ অলক সিনহা ও দীপা দে। ম্যানেজার বিজয় মালাকার।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top