ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় ভগৎ সিং ইয়থ হোস্টেলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্য স্পোর্টস সেল-এর উদ্যোগে রাজ্য প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে থাকছেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ফোনিন্দ নাথ শর্মা, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত ও স্টেটস স্পোর্টস সেল কনভেনার কমল দে। উক্ত সম্মেলনে রাজ্য কমিটির সকল সদস্য সদস্যাদের এবং জেলা কমিটির সমস্ত সদস্য সদস্যা এবং মন্ডল কমিটির কনভেনার এবং কো-কনভেনারকে সকাল দশটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

স্পোর্টস সেলের রাজ্য সম্মেলন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















