News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২০ সালে শ্রদ্ধাকে খুন করার হুমকি দিয়েছিল আফতাব, মিলল চাঞ্চল্যকর তথ্য
Image

২০২০ সালে শ্রদ্ধাকে খুন করার হুমকি দিয়েছিল আফতাব, মিলল চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.) : শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য। ২০২০ সালে শ্রদ্ধাকে আফতাব কুচি কুচি করে কেটে খুন করার হুমকি দিয়েছিল। আর আফতাবের এই আচরণের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন শ্রদ্ধা ওয়ালকার। সেরকমই একটি চিঠি এবার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তখন শ্রদ্ধা ওয়ালকার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভাসাই শহরে যখন শ্রদ্ধা লিভ ইন পার্টনার আফতাবের সঙ্গে থাকতেন, সে সময় আফতাব তাঁকে মারধর করা শুরু করে। এবং তারপর তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে এই ঘটনা জানতো আফতাবের পরিবার বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে শ্রদ্ধা ওয়ালকার মুম্বাইয়ের ভাসাই এলাকায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন আফতাবের নামে। এই সূত্রে মুম্বাইয়ের ভাসাই পুলিশ স্টেশনের সঙ্গে ইতিমধ্যেই দিল্লির তদন্তকারী অফিসাররা যোগাযোগ করতে শুরু করেছেন। একইসাথে দিল্লির তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, করণ নামে এক বন্ধুকে শ্রদ্ধা আফতাবের সম্পর্কে সমস্ত কথা জানিয়ে চিঠি লিখেছিলেন। হোয়াটসঅ্যাপে করণকে নিজের আহত মুখের একটি ছবিও পাঠিয়েছিলেন শ্রদ্ধা বলে জানা গিয়েছে।

২০২০ সালের ২৩ শে নভেম্বর ভাসাই পুলিশ স্টেশনের শ্রদ্ধা যে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন, “আজ আমায় আফতাব শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছে। আমার ভয় লাগছে। আমাকে ও ব্ল্যাকমেল করছে। খুন করে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দিচ্ছে। গত ছয় মাস ধরে আমায় ও মারধর করে। কখনও সাহস করে এসে বলতে পারিনি। পুলিশি যাওয়ার কথা মাথায় আনলেও আমার ভয় লাগত।” এখন প্রশ্ন উঠছে, ভাসাই পুলিশ সবকিছু জানার পরেও কেন কোন পদক্ষেপ গ্রহণ করেনি? তবে এই তথ্য বা শ্রদ্ধার এই চিঠি হত্যা তদন্তে বড় সূত্র বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top