News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম-মেঘালয় সীমান্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ছয়, ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ উভয় রাজ্য সরকারের
Image

অসম-মেঘালয় সীমান্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ছয়, ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ উভয় রাজ্য সরকারের

গুয়াহাটি / শিলং, ২২ নভেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মইক্রোং এলাকায় আজ মঙ্গলবার সকালে সংঘটিত গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। এদিন সকালে প্রথমে অসমের এক বনরক্ষী এবং মেঘালয়ের তিন কাঠের চোরাকারবারির মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। আজ সংঘটিত গোলাগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। এদিকে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিলঙে আসাম হাউসের বাইরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, তিনিও আজ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার গ্রামপ্রধান এবং ধর্মীয় নেতাদের সাথে জরুরিকালীন বৈঠক ডেকেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। তাছাড়া শিলঙের ওয়ার্ডস লেকে চেরি ব্লোসম ফেস্টিভ্যাল ২০১১-এর অঙ্গ হিসেবে শিলং সাহিত্য উৎসবের দ্বিতীয় সংস্করণের যাবতীয় কার্যক্রম বাতিল করা হয়েছে।

Releated Posts

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

অসম ভোট: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার গুয়াহাটির প্রসিদ্ধ কামাখ্যা মন্দির-এ পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top