News Flash

  • Home
  • খেলা
  • সোমবার থেকে ‌রাখাল শীল্ড ফুটবল, উদ্বোধক মেয়র
Image

সোমবার থেকে ‌রাখাল শীল্ড ফুটবল, উদ্বোধক মেয়র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। রাখাল শিল্ড প্রাজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতা। ২১ নভেম্বর দুপুর আড়াইটায় হবে আসরের উদ্বোধন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্তিত থাকবেন রাখাল দেবের পরিবারের সদস্য, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি  প্রণব সরকার, সচিব অমিত চৌধুরি সহ সংস্থার কর্তারা। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল। গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ এবং রানার্স ফরোয়ার্ড ক্লাব সরাসরি বাই পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবছর এগিয়ে চলো, ফরোয়ার্ডের পাশাপাশি লালবাহাদুর ব্যায়ামাগার অনেকটা ভালো দল গড়েছে। ফলে শিল্ড দখলের লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। ফলে ফুটবলপ্রেমীরাও ভালো খেলা দেখতে পারবে আশা করা যাচ্ছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top