News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির কোপারেটিভ সেল সেবা সপ্তাহ পালন করবে
Image

বিজেপির কোপারেটিভ সেল সেবা সপ্তাহ পালন করবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার৷ তারই অঙ্গ হিসাবে শনিবার দুর্গাবাড়ি স্থিত অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়৷ গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ৷ সারা দেশের সঙ্গে রাজ্যেও সমবায় দপ্তরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে৷ তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার৷ জেলা ও মণ্ডল সেলগুলির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ শনিবার দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহায়তায় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের জন্য পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায়কে গুরুত্ব দিয়েছেন৷ দেশকে আত্ম নির্ভর করার ক্ষেত্রে সমবায় একটা বড় ভূমিকা নেবে৷ সমবায় গুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতী মিল্ক উনিয়নের চেয়ারম্যান সমীর দাস, দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা৷

Releated Posts

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top