News Flash

  • Home
  • দিনের খবর
  • পরিবারের ঊর্ধ্বে কিছুই দেখতে পারে না কংগ্রেস, এটাই তাঁদের মসনসিকতা : অনুরাগ ঠাকুর
Image

পরিবারের ঊর্ধ্বে কিছুই দেখতে পারে না কংগ্রেস, এটাই তাঁদের মসনসিকতা : অনুরাগ ঠাকুর

সুরাট, ১৮ নভেম্বর (হি.স.): একটি পরিবারের ঊর্ধ্বে কিছুই দেখতে পারে না কংগ্রেস, এটাই আসলে তাঁদের মসনসিকতা। কংগ্রেসের সমালোচনা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার তীব্র সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী ”টুকড়ে টুকড়ে গ্যাং”-এর সঙ্গে ভারত জোড়ো যাত্রা করছেন৷ তিনি হিন্দু সন্ত্রাসের কথা বলেছিলেন, জেএনইউ-তে ভারতকে বিভক্ত করার চেষ্টা যারা করেছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং এখন তিনি বীর সাভারকারকে নিয়ে প্রশ্ন তুলছেন৷ এটা কংগ্রেসের মানসিকতা, তারা একটি পরিবারের বাইরে কিছুই দেখে না।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, গুজরাট মডেল হল এক নম্বর মডেল এবং উন্নয়ন মডেল। কংগ্রেস শুধু ডিভাইড অ্যান্ড রুলের ভিত্তিতে রাজনীতি করেছে। তাঁরা জাত, সম্প্রদায় ও ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন। বিজেপি সুশাসন, উন্নয়ন ও সততার ভিত্তিতে কাজ করে।
এদিন সুরাটের মাংরোলে একটি জনসভায় ভাষণ দেন অনুরাগ। সেখানে তিনি বলেছেন, গুজরাট এখন যদি দাঙ্গামুক্ত হয় তাহলে তা বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর জন্যই। গুজরাট যত এগিয়ে যাবে, ভারত ততই উন্নতি করবে। গুজরাট জিতলে ভারত উন্নতি করবে।”

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top