News Flash

Image

গুয়াহাটিতে চোর সন্দেহে গণপ্ৰহারে মৃত্যু যুবকের, আটক ১১

গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : গুয়াহাটিতে চোর সন্দেহে উন্মত্ত জনতার প্ৰহারে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনা আজ বৃহস্পতিবার সকালের দিকে গুয়াহাটি মহানগরের ফাটাশিল আদাগুদাম এলাকায় সংঘটিত হয়েছে। গণপ্ৰহারে নিহত যুবককে জনৈক সুনীল শৰ্মা বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, মৃত ব্যক্তি আজ ভোর প্ৰায় তিনটা নাগাদ একটি অস্থায়ী আবাসনে প্রবেশ করেছিল। তখন মোবাইল চোর সন্দেহ প্ৰায় ১৫ থেকে ১৭ জন শ্রমিক তাকে ধরে ফেলে বেধম মারধর করতে থাকে। প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এর মধ্যে লোহার রড এবং কাঠের ব্যাট দিয়ে কেউ কেউ মারতে থাকে।

ইত্যবসরে ঘটনাস্থলে ফাটাশিল থানার পুলিশ ছুটে গিয়ে আহত সুনীল শর্মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন ইমার্জেন্সি বিভাগে কর্মরত ডাক্তাররা।

এদিকে ঘটনা সম্পৰ্কে এক মামলা রুজু করে ফাটাশিল পুলিশ তদন্তে নেমে ১১ জনকে আটক করেছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top