News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিঙের হাতে অস্ত্ৰ সংবরণ করে মূল স্রোতে ৩১ জন সশস্ত্র জঙ্গির
Image

মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিঙের হাতে অস্ত্ৰ সংবরণ করে মূল স্রোতে ৩১ জন সশস্ত্র জঙ্গির

অন্যান্য জঙ্গিদেরও জঙ্গল থেকে বেরিয়ে মূল স্রোতে প্রত্যাবর্তনের আবেদন মুখ্যমন্ত্রীর

ইমফল১৬ নভেম্বর (হি.স.) : মণিপুরে মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিঙের হাতে অস্ত্ৰ সংবরণ করে মূল স্রোতে প্ৰত্যাবৰ্তন করেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩১ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য জঙ্গিদেরও জঙ্গল থেকে বেরিয়ে মূল স্রোতে আসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিং।

আজ বুধবার ইমফলের ১ নম্বর ব্যাটালিয়ন মণিপুর রাইফেলস-এর ব্যাঙ্কুয়েট হল-এ অনুষ্ঠিত মূল স্রোতে প্রত্যাবর্তন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন উপত্যকার কয়েকটি জঙ্গি সংগঠনের ৩১ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার মুখ্যমন্ত্রী বীরেন সিঙের হাতে তাদের অস্ত্র সংবরণ করেছে। এর মধ্যে ১৭ জন কেসিপি (পিডব্লিউজি), ৪ জন ইউএনএলএফ, ৬ জন পিআরইপিএকে (প্রিপাক), ৩ জন কেওয়াইকেএল এবং ১ জন প্রিপাক (ভিসি)-র ক্যাডার। এছাড়া যে সব আগ্নেয়াস্ত্র সংবরণ করা হয়েছে, সেগুলির মধ্যে এ-১৬ রাইফেল, একে ৫৬ রাইফেল, পয়েন্ট (.) ২২ রাইফেল, ডাবল ব্যারেল বন্দুক, ৯ এমএম পিস্তল এবং বেশ কিছু গোলাবারুদ।

সশস্ত্র জঙ্গি ক্যাডারদের মূল স্রোতে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ক্যাডারদের এখন ভারতীয় সংবিধানে আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে৷ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে সংশোধিত প্রকল্প বলে যারা অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন তাদের এই প্রকল্পের আওতায় এনে সুবিধাগুলি দেওয়া হবে।

তিনি বলেন, আত্মসমর্পণকারী প্রত্যেক জঙ্গি ক্যাডারকে ৪ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। মুখ্যমন্ত্রী বীরেন আরও বলেন, আত্মসমর্পণকারীরা তিন বছর পুনর্বাসন শিবিরে থাকবেন।

আজকের জঙ্গি প্রত্যাবর্তন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অন্যান্য জঙ্গিদেরও আত্মসমর্পণ করে মূল স্রোতে আসার আবেদন জানিয়েছেন।

প্ৰসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে মণিপুরের লিবারেশন টাইগারস অব ট্রাইবালস (এলটিটি)-এর ১২ জন ক্যাডার এই ব্যাঙ্কুয়েট হল-এ আয়োজিত মুল স্রেতে প্রত্যাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অস্ত্র সংবরণ করেছিল।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top