News Flash

  • Home
  • দেশ
  • আগামী কয়েকদিন আরও নামবে পারদ, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা
Image

আগামী কয়েকদিন আরও নামবে পারদ, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.) : আগামী কয়েকদিন পাহাড়ে বৃষ্টি হলেও তা ঠান্ডার পথে বাধা সৃষ্টি করবে না৷ শুষ্ক আবাহাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করা ঠান্ডা বাতাসের পরিমাণ বাড়বে৷ চলতি মাসের বাকি কয়েকটি দিন সর্বনিম্ন তাপমাত্রার ধীরে ধীরে পতন হবে এবং শীত পড়বে। ঠান্ডা বাতাস প্রবেশের ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়বে ৷

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক দেবব্রত মণ্ডল বলেন, “আগামী পাঁচ দিন গাঙ্গেয় দক্ষিনবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দু’দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী ৩ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দু’- তিনদিন রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি আশেপাশ থাকবে। চলতি মাসের বাকি কদিন এইভাবে চলতে চলতে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ১৫ ডিগ্রিতে অবস্থান করবে। তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহে তা ১৪ থেকে ১৩ ডিগ্রিতে এসে দাঁড়াবে।”

Releated Posts

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top