News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট দিলেন নাড্ডা ও অনুরাগ-সহ হেভিওয়েটরা, হিমাচলে ৯টা অবধি ৫.০২ শতাংশ ভোটদান
Image

ভোট দিলেন নাড্ডা ও অনুরাগ-সহ হেভিওয়েটরা, হিমাচলে ৯টা অবধি ৫.০২ শতাংশ ভোটদান

শিমলা, ১২ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুরও। এছাড়াও কংগ্রেস নেতা আনন্দ শর্মা, হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রদেশ সভানেত্রী প্রতিভা সিং-সহ অনেক হেভিওয়েটরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার সকাল আটটা থেকে হিমাচল প্রদেশে শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৫.০২ শতাংশ। লাহুল ও স্পিতিতে ভোট পড়েছে ১.৫৬ শতাংশ ও সিরমৌরে ৬.২৬ শতাংশ।

বিলাসপুরের বিজয়পুরের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও তাঁর স্ত্রী মল্লিকা নাড্ডা। ভোট দেওয়ার পর নাড্ডা বলেছেন, “সকাল থেকে আমি যে ধরনের পরিবেশ দেখছি, আমি মনে করি মানুষের মধ্যে উৎসাহ আছে। আমি জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।” এদিকে, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল, তাঁর ছেলে ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং পরিবারের অন্যান্য সদস্যরা হিমাচল প্রদেশ নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মাও।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top