নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী নিবিড় মৎস্য চাষ প্রকল্পে ১.৫ লক্ষ মাছ চাষী পরিবারকে ৫০০ টি মাছের পোনা এবং একদিনের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মৎস দপ্তরের সাফল্য তুলে ধরতে গিয়ে এমনটা জানান মৎস দপ্তরের প্রধান সচিব জি.এস মিস্রা৷
এই প্রকল্পের অধীনে ২০২২-২৩ অর্থবছরে ৫০ হাজার ২৪০ টি পরিবারকে আওতাভুক্ত করা হয়েছে৷ তার জন্য ২০২২-২৩ অর্থবছরে ৪১০.০০ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মৎস্য চাষীদের বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষের মাধ্যমে আয়ের জন্য সহায়তা প্রদান করা হবে৷ এই প্রকল্পের অধীনে তপশিলি জাতি সম্প্রদায়ের ২,৫৭৫ জন মৎস্য চাষী উপকৃত হবে৷ ইতিমধ্যে এই যোজনা প্রতি ঘরে সুশাসনের একটি অংশ হিসাবে চালু করা হয়েছে৷ তার জন্য ২০২২-২৩ অর্থবছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে ২৫৭.৫০ লক্ষ টাকা তহবিল পাওয়া গেছে৷ শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মৎস দপ্তরের সাফল্য তুলে ধরতে গিয়ে এমনটা জানান মৎস দপ্তরের প্রধান সচিব জি.এস মিস্রা৷ সাথে উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা অবনী দেববর্মা৷

মৎস্যচাষীদের প্রশিক্ষণের উদ্যোগ নিল দপ্তর
Tags:
Releated Posts
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…


















