News Flash

Image

বিয়ের মরশুমে বেড়েই চলেছে সোনার দাম

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : বুধবারও ঊর্ধ্বমুখী সোনার বাজার । সামনেই বিয়ের মরশুমে তাই স্বাভাবিকভাবেই এদিন সোনার দামে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬২০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৮৫০ টাকা।

বুধবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৩৬ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮৮৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৩৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৩,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৬৭ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৩৩৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৬৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :

পরপর দু’দিন দাম কমার পর এদিন দাম বেড়েছে হলুদ ধাতুর। বুধবার গত ১ মাসে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। গত ১ সপ্তাহে এদিন সর্বোচ্চ রয়েছে রুপোর দামও।

গতকালই বিশ্ব বাজারে খানিকটা দাম বেড়েছিল সোনার। তবে তার প্রভাব দেশীয় সোনার বাজারে পড়েনি। আর বুধবার বিশ্ববাজারে অনেকটা বাড়ল সোনার দাম। মঙ্গলবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৯.৯১ মার্কিন ডলার। বুধবার তা বেড়ে হয়েছে ১,৭০৯.১৫ মার্কিন ডলার

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top