News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইবি কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অমিত শাহের, উঠে এল সাইবার নিরাপত্তা ও সীমান্ত সমস্যা
Image

আইবি কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অমিত শাহের, উঠে এল সাইবার নিরাপত্তা ও সীমান্ত সমস্যা

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে সমগ্র দেশের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অফিসারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেছেন। সরকারি সূত্রের খবর, এই উচ্চপর্যায়ের বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সাইবার নিরাপত্তা ও সীমান্ত সমস্যা উঠে এসেছে আলোচনায়।

সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে তা হল বামপন্থী চরমপন্থা, সন্ত্রাসবাদ, সীমান্ত সমস্যা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত আপগ্রেডেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র দেশের নিরাপত্তা সংস্থা এবং পুলিশের অফিসারদের সঙ্গে যে ধারাবাহিক বৈঠক করছেন তার অংশ এটি। সম্প্রতি তিনি হরিয়ানায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী, আধিকারিক এবং রাজ্যগুলির পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি চিন্তন শিবির করেছেন।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top