News Flash

  • Home
  • দিনের খবর
  • নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত বালুরঘাট, গ্রেফতার আরও ১
Image

নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত বালুরঘাট, গ্রেফতার আরও ১

বালুরঘাট, ৭ নভেম্বর (হি.স.) : নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রবিবার চারজনকে গ্রেফতার করেছিল বালুরঘাট থানার পুলিশ। এরপর সোমবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বালুরঘাট শহর। এদিন শিশুর মৃতদেহ পাড়ায় নিয়ে আসা হয়। তাঁর মৃতদেহকে ঘিরে প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ধৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ জানান তাঁরা।

প্রসঙ্গত, ঘুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে দীপ হালদার নামে ওই শিশুকে অপহরণ করে প্রতিবেশী যুবক মানস সিং ও তার দুই সঙ্গী। রবিবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তারপরই ওই শিশুর ক্ষতবিক্ষত বস্তাবন্দী দেহ অভিযুক্ত মানস সিংয়ের বাড়ির পাশে আত্রেয়ী খাঁড়ি থেকে উদ্ধার করা হয়।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top