News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বিজেপির বুথ বিজয় অভিযান কর্মসূচি
Image

আগরতলায় বিজেপির বুথ বিজয় অভিযান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷  আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যে নির্বাচনের দামামা বেজে গেছে৷ সোমবার রাজ্য সফরে এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷
সোমবার এম বি বি বিমানবন্দরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ সেখান থেকে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারী বাসভবনে৷ সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়৷ তার আগে পুস্পস্তকব ও বাঁশের তৈরি দুর্গা প্রতিমার মুখাবয়ব তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এদিন রবীন্দ্রভবনে বিজেপি- ত্রিপুরা প্রদেশ আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশ নেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ বুথ বিজয় অভিযানের সূচনা করেন তিনি৷ তিনি এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যীকে সঙ্গে নিয়ে ৮ নং টাউন বড়দোয়ালির ৩৩ নম্বর ওয়ার্ডের ২৮ নং বুথ পরিদর্শন করেন৷ তারপর ৮ নং টাউন বড়দোয়ালির ৩৯ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বুথ পরিদর্শন করেন৷ সঙ্গে ছিলেন ত্রিপুরার নির্বাচন প্রভারী ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তারপর সেখান থেকে চলে যান একই বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথ পরিদর্শন করতে৷ সেখানে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং সংগঠন মন্ত্রী ফনিন্দ শর্মাকে সাথে নিয়ে বুথ পরিদর্শন করেন৷ তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বুথ পরিদর্শনে যান৷ তারপর নির্বাচন প্রভারি এবং মন্ত্রী রামপ্রসাদ পালকে নিয়ে একই বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের ১৫ নম্বর বুথ পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং বিজেপির সর্বভারতীয় মুখপাত্র এস পাত্রাকে সাথে নিয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রেরই ৮ নং ওয়ার্ডের ৪৪ নম্বর বুথ পরিদর্শন করেন বলে দলীয় সূত্রে খবর৷
এদিকে, নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির বুথ বিজয় অভিযান৷ এই বুথ বিজয় অভিযানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং৷ এইদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গাড়িতে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে ব্যান্ড পার্টির বাজনার মাধ্যমে হিমন্ত বিশ্বশর্মাকে স্বাগত জানানো হয়৷ পড়ে রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে বুথ বিজয় অভিযানের সুচনা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিনের বুথ বিজয় অভিযানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং বলেন আগামিদিনে ত্রিপুরা রাজ্যকে এক নাম্বার রাজ্যে পরিণত করতে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে৷ আসন্ন নির্বাচনে সব কয়টি আসনে বিরোধীদের জামানত জব্ধ হবে৷এইদিনের বুথ বিজয় অভিযানে আসামের মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি, রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷ প্রদেশ বিজেপি নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, মণ্ডল, বুথ ও শক্তিকেন্দ্রের পদাধিকারিরা এইদিনের বুথ বিষয় অভিযানে অংশগ্রহণ করেন৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top