News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজের নিরিখে বিজেপি ফের ক্ষমতায় অধিষ্ঠিত হবে ঃ লাল সিং
Image

কাজের নিরিখে বিজেপি ফের ক্ষমতায় অধিষ্ঠিত হবে ঃ লাল সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্ড৷ কাজের নিরিখেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
 বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্ড সাংবাদিক সম্মেলন করেন আগরতলা ভারতীয় জনতা পার্টি অফিসে৷ তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পাশাপাশি সংবিধান দিবস উপলক্ষে বস্তিবাসীর মধ্যে ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজকর্ম গুলি  পৌঁছে দেওয়া হবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত৷এই ক্যাম্পিং  যথারীতি চলবে৷  রাজ্যবাসীর কল্যাণে বর্তমান সরকার যেভাবে কাজ করে চলেছে সেজন্য  তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷  তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে ভালো কাজ করছে এবং সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে৷ ভাতা বৃদ্ধির বিষয়টিকে তিনি ভূয়সী প্রশংসা করেন৷৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ এস সি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top