News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিশিগঞ্জে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল
Image

নিশিগঞ্জে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল

নিশিগঞ্জ, ৪ নভেম্বর (হি.স.): পঞ্চায়েত ভোটের আগে এ যেন ছিল শেষ নির্বাচনি মহড়া। শুক্রবার দিনভর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পরিচালন সমিতির নির্বাচন হল নিশিগঞ্জ ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসায়। তৃণমূল ও সিপিএম দ্বিমুখী লড়াইয়ে ৬টির মধ্যে ৬টি আসনেই জয় লাভ করে তৃণমূল।

তৃণমূল ও সিপিএম ৬টি আসনে লড়াই করে। তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৬টি আসনেই জয় লাভ করে। বিজেপি অবশ্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অংশ নেয়নি। ফলে দ্বিমুখী লড়াই ঘিরে সকাল থেকেই কৌতূহল ছিল তুঙ্গে । অশান্তি এড়াতে নিশিগঞ্জ ফাঁড়ি ও মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ছন্নমাদার গ্রামে উপস্থিত ছিল। নিশিগঞ্জ ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসার টিচার ইনচার্জ হাফিজুল রহমান বলেন, ‘অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট ৩৮৫ জনের মধ্যে ২১৫ জন ভোট দান করেন। নূরজাহান বিবি, তপন বিশ্বাস, জাবেদ আলি, রেজাউল হক, জাকির হোসেন ও আব্দুল কাউম সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন।’

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top