News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবীতে তেলিয়ামুড়ায় পথ অবরোধ
Image

পানীয় জলের দাবীতে তেলিয়ামুড়ায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ নভেম্বর৷৷  পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধ করে এলাকার জনগণ৷ দীঘদিন সমস্যার সমাধান না পেয়ে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হন এলাকাবাসীরা৷ অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷অবরোধ তুলতে ঘটনাস্থলে  ছুটে আসে তেলিয়ামুড়ার থানার পুলিশ৷ঘটনার বিবরনে জানা যায়,  মাই গঙ্গা রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা৷ স্থানীয় জনগণ বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব  থেকে শুরু করে  প্রশাসনের আধিকারিকদের জানালেও কেউ কোনও কর্ণপাত করেনি৷ ফলে জনগন বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধ করে৷ এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷৷তাতে যাএী চরম দুভোর্গ দেখা দেয়৷খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা ছুটে আসেন অবরোধস্থলে৷এলাকাবাসীর সাথে কথাবাতা বলেন এবং   সমস্যা সমাধানের আশ্বাস দেন৷এই আশ্বাসের উপর ভিত্তি  করে শেষমেশ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা৷তবে অতিসত্বর ব্যবসা গ্রহন না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন৷  

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top