News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়ায় মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির
Image

বামুটিয়ায় মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  বামুটিয়া ব্লকের উদ্যোগে শুক্রবার নতুন নগর বালিকা বিদ্যালয়ে প্রতিঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে মেগা প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ অন্যান্যরা৷ এই প্রশাসনিক শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর অংশ নেয়৷ প্রদান করা হয় সরকারী সুযোগ সুবিধা গুলি৷ এদিন নতুন নগর, দিঘালীয়া ও পটুনগর পঞ্চায়েতের মানুষ সুবিধা গুলি গ্রহণ করেন৷  বিধায়ক ডাঃ দিলিপ দাস এই শিবির পরিদর্শন শেষে জানান রাজ্য সরকার প্রতিঘরে সুশাসনের মাধ্যমে মানুষের কাছে প্রশাসনকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ যাতে বিভিন্ন দপ্তরে গিয়ে হয়রানীতে না পড়তে হয় জনগণকে৷  ব্লকের মাধ্যমে বিভিন্ন কাগজ পত্র ক্যাম্প করে মানুষের কাছে তুলে দেওয়া হচ্ছে৷  একই সঙ্গে অন্যান্য দপ্তর গুলির পরিষেবাও তুলে দেওয়া হচ্ছে৷ দুর্নীতি মুক্ত এবং হয়রানী ছাড়া মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিধায়ক ডাঃ দিলিপ দাস৷ আগামী ৬ নভেম্বর হবে অনঙ্গনগর ও সিঙ্গারবীল পঞ্চায়ত গুলিকে নিয়ে৷

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top