News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত পিতা
Image

১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত পিতা

​
আগরতলা, ১০ ডিসেম্বর: সাব্রুম থানাধীন পশ্চিম লুধুয়া গ্রামের চন্ডিপাড়াতে এক চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রাত আনুমানিক দেড়টা নাগাদ ৪৫ বছর বয়সী পিতা অলিন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে নিজের ১৩ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ এনে সাব্রুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।​

পুলিশ সূত্র অনুযায়ী, অভিযোগকারী কন্যাকে থানায় আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। গভীর রাতে মুখে চাপা দিয়ে রাবার বাগানে নিয়ে গিয়ে এই ধর্ষণ করা হয় বলে অভিযোগে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া থেকে ফরেনসিক দল ঘটনাস্থলে এসেছে।

​আজ সকাল ১০টার দিকে চন্ডিপাড়ার রাবার বাগানে ধর্ষিতার আত্মীয় রাজকুমার ত্রিপুরা সংবাদমাধ্যমকে জানান যে অভিযুক্ত অলিন্দ্র ত্রিপুরা ঘটনার পর থেকেই পলাতক। সাব্রুম থানার পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top