News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ বিল বকেয়া রেখে অপপ্রচার, তুলাশিখর ব্লকের দুই গ্রামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
Image

বিদ্যুৎ বিল বকেয়া রেখে অপপ্রচার, তুলাশিখর ব্লকের দুই গ্রামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

আগরতলা, ১০ ডিসেম্বর: রাজ্যের কিছু এলাকায় বিদ্যুৎ বিল পরিশোধ না করার এক অদ্ভুত প্রবণতা দেখা দিয়েছে। বকেয়া বিলের দায় উল্টে বিদ্যুৎ নিগমের ওপর চাপিয়ে দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করার ঘটনাও সামনে এসেছে। তুলাশিখর ব্লকের আশারামবাড়ি এডিসি ভিলেজের নারায়ণ বস্তি ও লিঙ্গায়া বস্তির সাম্প্রতিক ঘটনা বিষয়টিকে আরও স্পষ্ট করেছে।

বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, এই দুই এলাকায় মোট ৩৮ জন গ্রাহকের মধ্যে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নিয়মিত বিল পরিশোধ করেছেন মাত্র ২ জন। গোটা সাব-ডিভিশনে বিল পরিশোধের গড় হার যেখানে মাত্র ১৫ শতাংশ, সেখানে এ ধরনের পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। নিগমের কর্মীরা বহুবার গ্রামে গিয়ে অনুরোধ করলেও অধিকাংশ গ্রাহক তাতে সাড়া দেননি; বরং অভিযোগ, সুযোগ পেলেই কর্মীদের দোষারোপ করা হয়েছে।

গত অক্টোবরের শুরুতে এলাকার ২৫ কেভিএ ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হলে, অভিযোগ তোলার ক্ষেত্র তৈরি হয়। তবে বিদ্যুৎ নিগম সময় নষ্ট না করে পরদিনই অস্থায়ীভাবে ওই দুই এলাকাকে পার্শ্ববর্তী এলাকার এল.আই. স্কিমের ৬৩ কেভিএ ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখে। ফলে এক মুহূর্তও বিদ্যুৎ বন্ধ ছিল না। ৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ওইদিন বিকেলে অস্থায়ী ব্যবস্থার ৬৩ কেভিএ ট্রান্সফরমারটিও বিকল হয়ে যায়।

পরদিন, ৮ ডিসেম্বর, নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির চেষ্টা করেন। প্রযুক্তিগত জটিলতা কাটানো সম্ভব না হওয়ায় সিদ্ধান্ত হয় ট্রান্সফরমার সম্পূর্ণ বদল করা হবে, এবং সেই কাজও শুরু হয়ে যায়। ঠিক এই সময়েই এলাকায় হঠাৎ প্রচার শুরু হয় যে “দুই মাস ধরে বিদ্যুৎ নেই।” কিছু সংবাদমাধ্যমও এই বিভ্রান্তির ফাঁদে পা দেয়।

পরবর্তীতে জানা যায়, এই অপপ্রচারের মূল উদ্দেশ্য ছিল বকেয়া বিল আদায় রোধ করা এবং পরিস্থিতি এমনভাবে তৈরি করা যাতে গ্রামবাসীদের মধ্যে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানো যায়।

বিদ্যুৎ নিগম জানিয়েছে, গোটা রাজ্যে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পরিষেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত বিকল্প সংযোগ প্রদান, মাঠ পর্যায়ে উপস্থিত থাকা, এবং নতুন ট্রান্সফরমার বসানোর উদ্যোগ এসবই তাদের আন্তরিকতার প্রমাণ।

নিগমের আবেদন, পরিষেবা আরও উন্নত করতে গ্রাহকদের সহযোগিতা প্রয়োজন। নিয়মিত বিল পরিশোধ করলে শুধু পরিষেবা বজায় থাকে না, বরং তা আরও শক্তিশালী হয়। কারণ বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখতে যেমন নিগম দায়বদ্ধ, তেমনি সমান দায়িত্ব গ্রাহকদেরও।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top