News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে সরব বিজেপি নেত্রী
Image

তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে সরব বিজেপি নেত্রী

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে।

এই বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বুধবার বলেন, “পঞ্চায়েত ভোট সামনে আসছে, প্রত্যেক তৃণমূল নেতাদের ঘরে যদি তদন্ত করা হয় প্রচুর অস্ত্র পাওয়া যাবে। বিছানার তলা থেকে এবং মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যাবে। এরা অস্ত্র মজুদ করে রাখছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা রক্ত দিয়ে ভোট চায়।

লকেট বলেন, “এরা খুন দিয়ে ভোট চায়, এরা বন্দুক দিয়ে ভোট চায়। মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে এবং পঞ্চায়েত ভোটে কাউকে মনোনয়ন জমা দিতে দেবে না। এদের গ্রেফতার করা হোক। উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরা যেন জামিনে ছাড়া না পায়।

Releated Posts

রাম মন্দিরে অনুদান কাণ্ড থেকে নজর ঘোরাতেই ওয়াকফ ইস্যু তুলছেন যোগী, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

ByBySandeep Biswas Jul 12, 2026

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top