News Flash

Image

‘ইমারজেন্সি’র লোকেশন সন্ধানে কারবি আংলঙে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

ডিফু (অসম), ২ নভেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে এসেছেন বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত। আসন্ন রাজনৈতিক ছায়াছবি ‘ইমারজেন্সি’-র শুটিঙের জন্য লোকেশন খুঁজতে এসেছেন কঙ্গনা।

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর নির্মীয়মাণ সিনেমার জন্য পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তিনি চরবুরা ইংতি, মালাচি, কাকোচং, দোলামারা, আমটেঙ্গাবাজার, বোকাখাত শহরের জুগালাটি সহ কয়েকটি চা বাগান এলাকা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, বলিউড রানি গতকাল গুয়াহাটির উপকণ্ঠ সানডুবির মনোরম দৃশ্য উপভোগ করে কাজিরাঙায় রাত কাটিয়ে আজ কারবি আংলং এসেছেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ সকালে কঙ্গনা কাজিরাহার পার্শ্ববর্তী কারবি আংলং জেলার ইঙ্গলেপথার গ্রামের হংথোর রিসোর্টে পৌঁছেন।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top