News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে ডেঙ্গি মোকাবিলায় মশা নিধনে হাত লাগালেন কাউন্সিলারও
Image

বালুরঘাটে ডেঙ্গি মোকাবিলায় মশা নিধনে হাত লাগালেন কাউন্সিলারও

বালুরঘাট, ৩১ অক্টোবর (হি.স.): বালুরঘাটে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি মোকাবিলায় পথে নামল বালুরঘাট পুরসভা। সোমবার পুরসভার উপ-পুরপ্রধান সহ পৌরধ্যক্ষ পরিষদের সদস্য কাউন্সিলাররা ডেঙ্গু সচেতনতার প্রচারে নামেন। পাশাপাশি, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজের হাতে মশা নিরোধক স্প্রে করে মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করেন।

চলতি বছরে এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৫০০ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। বালুরঘাট শহরেই বর্তমানে পাঁচজন সক্রিয় ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে। যদিও প্রশাসনের তরফে জানা গিয়েছে বেশিরভাগ রোগী পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁরা ডেঙ্গি আক্রান্ত হয়ে শহরে ফিরেছেন। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুর প্রশাসন। যেসব জায়গায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে তা নিষ্কাশনের ব্যবস্থা করছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি, আগামীতে মশার বংশবিস্তার রোধে গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। এদিন পুরসভার স্বাস্থ্য বিভাগ ও স্যানিটারি বিভাগের কর্মীরা সচেতনতার প্রচারে উপস্থিত ছিলেন। স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার মহেশ পারখ ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপুলকান্তি ঘোষ স্প্রে মেশিন এদিন কাঁধে তুলে নেন। পুরসভার কর্মীদেরও নিয়মিত বিভিন্ন এলাকার নর্দমায় মশা নিরোধক স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে উপ-পুরপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী বলেন, ‘রিপোর্ট অনুযায়ী বালুরঘাট শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। তাই সংক্রমণে লাগাম টানতে শহরের একে গোপালন কলোনি থেকে স্প্রে করার কাজ শুরু হয়েছে। আগামীতে শহরের ২৫টি ওয়ার্ডেই স্প্রে করা হবে। প্রতিনিয়ত জঞ্জাল সাফাই চলছে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলাশাসক বিজীন কৃষ্ণা বলেন, ‘ডেঙ্গির প্রকোপ বাড়ায় পুরসভা, ব্লক, স্বাস্থ্য দপ্তর সকলকেই সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। আপাতত অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top