News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেঙ্গুতে মৃত্যু মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মহম্মদ জহরের, চিকিৎসা চলছিল কলকাতায়
Image

ডেঙ্গুতে মৃত্যু মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মহম্মদ জহরের, চিকিৎসা চলছিল কলকাতায়

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মহম্মদ জহর। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহর সোমবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। কয়েকদিন আগে বহরমপুরে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকাল সাতটা নাগাদ তিনি মারা যান।

মহম্মদ জহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর চৌধুরী জানিয়েছেন, ডেঙ্গিতে তাঁর অকাল মৃত্যু হয়েছে।সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন করেন অধীর বাবু। কিন্তু, জহর বাবুর অকাল মৃত্যুর জন্য ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস সেভাবে পালিত হয়নি। শুধুমাত্র ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়েই শেষ হয় উদযাপন। শেষে মহম্মদ জহরের মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top