News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে, সোনিয়া, রাহুল
Image

ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে, সোনিয়া, রাহুল

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে ইন্দিরা গান্ধীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শক্তি স্থলে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন উভয় নেতা কর্মীদের নিয়ে।খাড়গে টুইট করেছেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রণাম । খাড়গে বলেন, কৃষি, অর্থনীতি বা সামরিক শক্তিই হোক, ভারতকে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর অবদান অতুলনীয়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারত জোড়ো যাত্রার সময় ইন্দিরা গান্ধীকে স্মরণ করে টুইট করেছেন, তিনি তাঁর ঠাকুমা ইন্দিরার ভালবাসা এবং মূল্যবোধ দুটিই তাঁর হৃদয়ে বহন করছেন। রাহুল বলেন, ইন্দিরা গান্ধী দেশের জন্য তাঁর জীবন বিসর্জন দিয়েছিলেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে বাসভবনে হত্যা করা হয়েছিল।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top