News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশ-বিরোধী শক্তির প্রচেষ্টা নস্যাৎ করেছিলেন সর্দার প্যাটেল : অমিত শাহ
Image

দেশ-বিরোধী শক্তির প্রচেষ্টা নস্যাৎ করেছিলেন সর্দার প্যাটেল : অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দেশকে অখণ্ড রাখার জন্য দেশ-বিরোধী শক্তির প্রচেষ্টা নস্যাৎ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর দূরদৃষ্টি দিয়ে একটি শক্তিশালী এবং অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, ভারত-বিরোধী শক্তির দ্বারা দেশকে বিভক্ত রাখার চেষ্টা সত্ত্বেও।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে নতুন দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম (মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম) থেকে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি প্রমুখ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজের ভাষণে বলেছেন, কয়েক বছর ধরে সর্দার প্যাটেলের উত্তরাধিকার মুছে ফেলার জন্য প্রচেষ্টা সত্ত্বেও, ভারতের মানুষ তাঁকে অখণ্ড ভারত তৈরিতে বিশাল অবদানের জন্য কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭ তম জন্মবার্ষিকী স্মরণে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করে একথা বলেছেন অমিত শাহ।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top