News Flash

  • Home
  • দিনের খবর
  • দাঁতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয়দের
Image

দাঁতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয়দের

মেদিনীপুর, ২৯ অক্টোবর (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুরের ধৌরজামুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ।শনিবার সকালে বিদ্যুৎ দফতরের লোকজন এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

নিহতদের নাম দুলালচন্দ্র কর ও বিষ্ণুপদ কর। মাঠে কাজ করতে গিয়েছিলেন দুলাল। সন্ধ্যা নামলেও বাড়ি না ফেরায় খুঁজতে যান ছেলে বিষ্ণুপদ। এরপর সেই মাঠ থেকে উদ্ধার করে আনা হয় বাবা, ছেলের নিথর দেহ। ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার লোকজন। একইসঙ্গে এলাকার লোকজনের অভিযোগ, প্রায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ দফতরের লোকজন ঘটনাস্থলে যান। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঠের মাঝখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ তার গিয়েছে। সেই তারের তড়িদাহত হন বাবা ও ছেলে। বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে এলাকাবাসীর দাবি।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top