News Flash

  • Home
  • বিদেশ
  • ফিলিপিন্সে ‘নালজি’র প্রকোপে মৃত কমপক্ষে ৭২
Image

ফিলিপিন্সে ‘নালজি’র প্রকোপে মৃত কমপক্ষে ৭২

মানিলা, ২৯ অক্টোবর (হি.স.) : ফিলিপিন্সে ঝড় ‘নালজি’র প্রকোপে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭২ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শনিবার দেশের দুর্যোগ মোকাবিলা দফতর একথা জানিয়েছে।

জানা গিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাগিন্দানাও প্রদেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সুলতান কুদারাত প্রদেশে ২ জন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশে আরও দু’জনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুর ঘটনাগুলো মধ্যাঞ্চলীয় ভিসাইয়াস অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘটেছে। স্থানীয় সময় মতে শনিবার ভোররাতে ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের উপকূল হয়ে আছড়ে পড়ে ‘নালজি’। সে সময় ঝড়টি গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার ছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার প্রতিঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পায়।
ফিলিপিন্সের আবহাওয়া দফতর জানিয়েছে, নালজির প্রভাবে শনিবার রাজধানী মানিলা ও নিকটবর্তী প্রদেশগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়টি ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে দক্ষিণ চিন সাগরের দিকে এগিয়ে যাবে। এদিকে, শুক্রবার তল্লাশি ও উদ্ধারকারী দলগুলি বন্যার জল ও ভূমিধসে নেমে আসা ঘন কাদার স্রোতের ভেতর থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top