News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে : চিন
Image

কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে : চিন

বেজিং, ২৭ অক্টোবর (হি. স.): কাশ্মীর সমস্যা মেটানোর জন্য ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে, এমনটাই বলল চিন । কাশ্মীর নিয়ে একপক্ষ যদি বেশি উদ্যোগী হয়ে ওঠে, তাহলে সমস্যা আরও জটিল হয়ে যাবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি আরও বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে চিনের অবস্থান খুবই স্পষ্ট। ভূস্বর্গের কোনও বিষয়েই নাক গলাতে চায় না বেজিং।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাও। সেখানেই কাশ্মীর প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেন এক পাকিস্তানি সাংবাদিক। উত্তরে মাও বলেন, “কাশ্মীর প্রসঙ্গ নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গোটা বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিটিয়ে নেওয়া দরকার। রাষ্ট্রসংঘের সনদ, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত আর দুই দেশের মধ্যে বোঝাপড়া-এই সমস্ত কিছুর ভিত্তিতেই কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলা দরকার। তবে এই প্রসঙ্গে কোনও এক পক্ষ যদি বেশি উদ্যোগী হয়ে ওঠে, তাহলে জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।”

শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো সম্ভব বলেই দাবি করেছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেছেন, “কাশ্মীর ইস্যু নিয়ে দু’পক্ষের মধ্যে বারবার কথা বার্তা বলা প্রয়োজন। ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে দু’পক্ষকেই।” প্রসঙ্গত, একাধিকবার কাশ্মীর সমস্যাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে নয়াদিল্লি। চিনকে বিঁধে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, “চিন-সহ অন্য কোনও দেশই কাশ্মীর প্রসঙ্গে হস্তক্ষেপ করতে পারে না। নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের মতামত চায় না ভারত।”

প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে বরাবরই তিক্ত সম্পর্ক রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। কাশ্মীরকে লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করে যেভাবে ভারতে নাশকতা চালায় পাকিস্তান, সেই বিষয় নিয়ে বরাবর উত্তপ্ত থাকে দুই দেশের সম্পর্ক। তবে এই সংঘাত চরমে ওঠে ৩৭০ ধারা বিলোপের পরে। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান। সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়। দু’দেশের বাণিজ্যিক সম্পর্কও একেবারে তলানিতে এসে ঠেকে। তবে বারবার ভারতের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ভারতের অখণ্ড অংশ।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top