News Flash

  • Home
  • খেলা
  • বিসিসিআইয়ের সমবেতনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মিতালি-হরমনপ্রীত
Image

বিসিসিআইয়ের সমবেতনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মিতালি-হরমনপ্রীত

মুম্বই, ২৭ অক্টোবর (হি. স.) : ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সমবেতনের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানালেন মিতালি রাজ ও হরমনপ্রীত কউর ।

বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা করেছেন সচিব জয় শাহ। টিম ইন্ডিয়ায় থাকবে না আর বেতন বৈষম্য। এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা পাবেন সমান বেতন। অর্থাৎ রোহিত শর্মার টিম ইন্ডিয়ার সদস্যরা এবং হরমনপ্রীত কৌরের দল তিনটি ফরম্যাটে একই পরিমাণ ম্যাচ ফি পাবেন। বোর্ডের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ ও হরমনপ্রীত কউর ।

চলতি বছরে অবসর নেওয়া মিতালি টুইটারে লিখলেন, ” ভারতের মহিলা ক্রিকেটে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী বছরে মেয়েদের আইপিএল সহ বেতনে সমতা। আমরা ভারতের মহিলা ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করছি। বিসিসিআই এবং জয় শাহকে ধন্যবাদ। আমি আজ ভীষণ খুশি।” অন্যদিকে, অধিনায়ক হরমনপ্রীত কউর লিখলেন, “মহিলা ক্রিকেটের জন্য একটা দারুণ দিন। এবার থেকে মহিলা ও পুরুষ ক্রিকেটাররা সমান বেতন পাবেন ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top