News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে, বন্ধ হবে বেতনও, এনসিসি বিতর্কে দাবি শুভেন্দুর
Image

রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে, বন্ধ হবে বেতনও, এনসিসি বিতর্কে দাবি শুভেন্দুর

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : এনসিসি-র তহবিল বিতর্কে এ বার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ‘ভিখারি’ হয়ে গিয়েছে বলেও কটাক্ষ ছুড়ে দিলেন। শীঘ্র রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হয়ে যাবে বলেও দাবি করলেন তিনি। এই সঙ্গে প্রশ্ন তুললেন দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ২৬০ কোটি টাকা দিলে, এনসিসি-র বেলায় কেন ২০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “রাজ্য আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। লজ্জা করে না অর্থমন্ত্রীর! বলছেন, ২০ লক্ষ দিয়েছেন। এনসিসি-র ২০ লক্ষ টাকা প্রয়োজন! পুজোয় তো ২৬০ কোটি টাকা দেওয়া হয়! আসলে এরা চায়, পিএফআই থাকুক, এনসিসি নয়। কোথাও চাকরি নেই। ৪০ হাজার স্থায়ী নিয়োগে বলছে দিতে পারবে না। বেতন বন্ধ হবে, চিন্তা নেই। একদম ভিখারি সরকার।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top