নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ পানীয় জলের যন্ত্রনায় অতিষ্ঠ খোয়াই জাম্বুরা এলাকার মানুষ৷ ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী৷ বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হলেও অবস্থার কোন ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেই৷ অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙতে সরকারকে সজাগ করতে রাস্তার নামে খোয়াই জাম্বুরা এলাকার মানুষ৷
বৃহস্পতিবার সকাল সাতটায় পানীয় জলের দাবিতে ও বিকল পাম্প মেশিন মেরামতের দাবিতে খোয়াই মহকুমা জাম্বুরায় এলাকাবাসী খোয়াই – চাম্পাহাওর সড়ক অবরোধ করে৷ গত ছয় সাত দিন ধরে জল নেই জাম্বুরা এলাকায়৷ জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জল সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ জলের জন্য হাহাকার উঠেছে সেসব ওয়ার্ড এলাকায়৷ জানা গেছে, জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ রয়েছে একটি ডিপ টিউবওয়েল রয়েছে৷ ডিপ টিউবয়েলের মাধ্যমে জল উত্তোলন করে পাম্প হাউসে পরিশোধন করেই ভূগর্ভস্থ জল পাইপ লাইনে সরবরাহ করা হচ্ছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড৷ জাম্বুরা গ্রামপঞ্চায়েত এলাকার পানীয় জলের উৎস এই পাম্প হাউস গত ৬-৭ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে৷ যার ফলে জল সরবরাহ বন্ধ৷ পানীয় জলের জন্য আহাকার গ্রামবাসীর৷ জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তীব্র আকার ধারণ করেছে বলে জানান অবরোধকারীরা৷ এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়৷

পাম্প মেশিন বিকল, সাতদিন যাবৎ জল নেই, খোয়াইয়ে সড়ক অবরোধ
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















